প্রতি বছরই রমজান মাস ঘিরে থাকে আমাদের অনেক আগ্রহ। রোজার পর ঈদ আসবে এইজন্য তো বটেই কিন্তু ভোজনপ্রেমীদের জন্য রমজান মাসে আরেকটা আগ্রহের ব্যাপার থাকে আর তা হলো ইফতার।
সারাদিন রোজা, ইবাদাত আর বিভিন্ন কাজে হওয়া ক্লান্তির পর ইফতার টেবিলে যখন থাকে বাহারি সব খাবার তখন সারাদিনের ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যায়। কিন্তু সেই ইফতার টা তৈরি হতে হবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে। কেননা, রোজা রাখলেই যে অতিরিক্ত তেল-মশলার খাবার খেতে হবে তা কিন্তু না। বরং, আমাদের উচিত এইরকম রেসিপিগুলোই ইফতারে তৈরি করা যা পুষ্টিকর আর সাথে কম তেল-মশলার তৈরি। এতে সারাদিন রোজা রেখে ইফতারে হঠাৎ খাওয়ার পর গ্যস ফর্ম, আসিডিটি বা গ্যাস্ট্রিক এর ব্যথার মতো বিভিন্ন সমস্যাও আর হয় না।
ইফতারে রেগুলার আলুর চপ, পেয়াজু বা বেগুনির সাথে চাইলে আরো অনেক মজার আইটেম বানানো যায় বা সবাই-ই কমবেশি বানিয়ে থাকে। রেগুলার আইটেমগুলোর সাথে ওই এক্সট্রা আইটেমগুলো হয় এক্সট্রা ট্রিটের মতো। আর এই রেসিপি গুলো বানাতেই একটা অনেক হেলদি আর টেস্টি জিনিস ব্যাবহার করা যেতে পারে, আর তা হলো মাশরুম। অনেকেই আছে একদম ডাই-হার্ড মাশরুম লাভার। আবার অনেকে স্বাস্থ্যের কথা ভেবে খেয়ে থাকেন। তবে যে যেটার জন্যই খেয়ে থাকুক না কেনো মাশরুম কিন্তু স্বাস্থ্যের জন্য প্রচন্ড উপকারি একটা খাবার। কারণ,মাশরুমে আছে ম্যাক্রো-নিউট্রিয়েন্টস যা ইমিউন সিস্টেম ভালো রাখে। এছাড়াও ডায়াবেটিসের জন্য মাশরুম বিশেষ উপকারি। মাশরুমের উপকারিতা নিয়ে আমাদের আলাদা একটা ব্লগ লেখা আছে চাইলে তা পড়ে জেনে নিতে পারেন এর গুনাগুন সম্পর্কে।
মাশরুম ব্যবহার করতে হলে আমরা সাধারণত ক্যানড মাশরুমটাই ব্যাবহার করে থাকি। আর ক্যানড মাশরুমের মধ্যে আমি সবসময়ই ব্যাবহার করি ক্ল্যারিস ক্যানড মাশরুম। আমার এটা ব্যক্তিগত ভাবে খুব পছন্দের কারণ, এর ক্যানের মাশরুম গুলো থাকে অনেক ফ্রেশ আর এগুলো ভাঙা ভাঙাও হয়ে থাকেনা, যাতে করে এই মাশরুম ব্যাবহার করে সহজেই যেকোনো রেসিপি তৈরি করা যায় আর তা হয়ও অনেক টেস্টি। মাশরুমের কোয়ালিটিও খুব ভালো থাকে।
আর যেহেতু রমজান মাস চলছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাশরুমের মজার মজার কিছু রেসিপি। হেলদি উপায়ে তৈরি। যা আপনার সারাদিন পর ইফতারে টেস্টি খাবারের পাশাপাশি স্বাস্থ্যের সুরক্ষাও নিশ্চিত করবে। তাহলে চলুন আর দেরি না করে চটজলদি রেসিপিগুলো জেনে নেই-
১। মাশরুমের পাকোড়া – ইফতারে যেহেতু আমাদের একটু ভাজাপোড়া বা ক্রিসপি খাবার খেতে ভালো লাগেই তাহলে অবশ্যই তা আমরা খেতে পারি হেলদি উপায়ে তৈরি করে। আর ভাজাপোড়ায় আমি ব্যবহার করি পমেস অলিভ অয়েল। কারণ, এতে রেগুলার সয়াবিন তেলে ভেজে খাওয়ার চেয়ে স্বাস্থ্যের ক্ষতি কম হয়। আমি ব্যবহার করি ক্ল্যারিস পমেস অলিভ অয়েল। তো যাই হোক, ফিরে যাই রেসিপিতে। মাশরুমের পাকোড়া বানাতে আমাদের যা যা লাগবে –
- ক্ল্যারিস ক্যান মাশরুম,
- বেসন,
- লবণ,
- গোল মরিচ গুড়া,
- মরিচ গুড়া,
- ডিম,
- ক্ল্যারিস পমেস অয়েল।
প্রথমেই, মাশরুমগুলো ক্যান থেকে বের করে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে বেসন, লবণ,গোল মরিচ গুড়া আর মরিচ গুড়া একসাথে পানি দিয়ে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর মাশরুমগুলো প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে সেই ব্যাটারে ডুবিয়ে অলিভ অয়েলে ডিপ ফ্রাই করতে হবে।
তৈরি হয়ে গেলো আপনার মজাদার মাশরুমের পাকোড়া।
২। ক্রিম অফ মাশরুম স্যুপ – যারা একটু ফিলিং কিন্তু অনেক হেলদি একটা রেসিপি চান তাদের জন্য এটা হবে একটা পারফেক্ট রেসিপি। পুষ্টিতে ভরপুর আর স্বাদে দারুণ মজার এই স্যুপটি খেতে যেমন মজা তেমনি বানাতেও অনেক সহজ। এই স্যুপটি বানাতে যা যা লাগবে –
- ক্ল্যারিস ক্যান মাশরুম,
- দুধ,
- বাটার,
- ক্রিম,
- পেয়াজ আর রসুন কুচি,
- লবণ,
- গোল মরিচ গুড়া,
- ময়দা সামান্য,
- চিংড়ি মাছ,
- চিকেন স্টক বার,
শুরুতেই ক্যানের মাশরুমগুলো ধুয়ে নিতে হবে। এরপর একটি প্যানে বাটার নিয়ে তাতে পেয়াজ কুচি আর মাশরুমগুলো স্যতে করে নিতে হবে। এরপর স্যতে করা মাশরুমগুলো দুইভাগ করে নিয়ে একভাগ মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আর একভাগ আধা কুচি করে কেটে নিতে হবে। এখন আবার একটি প্যানে বাটার নিয়ে তাতে চিংড়ি গুলো একদম ছোট ছোট করে কেটে নিয়ে লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর তা উঠিয়ে রেখে সেই প্যানেই আরো একটু বাটার নিয়ে তাতে রসুন কুচি হালকা ভেজে ২ চা চামচের মতো ময়দা নিতে হবে। এরপর ময়দা আর রসুন ১/২ মিনিট একটু লো হিটে ভেজে এতে দুধ দিতে হবে ২ কাপ আর সাথে পেস্ট করে রাখা মাশরুম দিয়ে দিতে হবে। দুধ, ময়দা আর মাশরুমের মিক্স মিশে ঘন হয়ে আসলে তাতে একে একে লবণ, গোল মরিচ গুড়া, কুচি করে রাখা মাশরুমগুলো দিয়ে দিতে হবে। এরপর একটি চিকেন স্টক বার সামান্য পানিতে গুলিয়ে নিয়ে তা স্যুপের মিক্সটিতে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ জ্বাল করে পর্যাপ্ত ঘন হয়ে আসলে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিতে হবে। এবং সবশেষে নামানোর আগে ক্রিম দিয়ে নিতে হবে। ব্যস! বাসায়ই একদম রেস্টরেন্টের মতো আপনার ক্রিম অফ মাশরুম স্যুপ তৈরি।
৩। চিকেন মাশরুম – যারা ডায়েট করেন আর রোজা রেখে ইফতারে হাই-প্রোটিন সমৃদ্ধ স্বাস্থ্যকর কিছু খেতে চান তারা এই রেসিপি টা ট্রাই করতে পারেন। এছাড়া এমনিতেও এই রেসিপি টি যে কারো জন্যই অনেক হেলদি আর উপকারি। রেসিপিটির জন্য যা যা লাগবে –
- ক্ল্যারিস মাশরুম,
- বোনলেস চিকেন,
- ক্ল্যারিস সুইট কর্ণ,
- চিলি ফ্লেক্স,
- গোল মরিচ গুড়া,
- লবণ,
- সয়া সস,
- টমেটো সস বা চিলি সস (যেকোনো একটা)
- রসুন কুচি,
- আদা বাটা,
- চিনি,
- ব্রোকলি, গাজর।
ক্যানের মাশরুম আর সুইট কর্ণ বের করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সুইট কর্ণ গুলো এবং ব্রোকলি হালকা বয়েল করে নিন। এখন চিকেনগুলো ইচ্ছামতো সাইজে কিউব করে কেটে নিতে হবে। একটি প্যানে ক্ল্যারিস পমেস অলিভ অয়েল নিয়ে তাতে রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে তাতে চিকেন গুলো দিয়ে দিন। এখন এতে পরিমাণমতো লবণ, সয়া সস, চিলি সস, গোল মরিচ গুড়া এবং এক চিমটি পরিমানে চিনি দিয়ে চিকেন টা ভালো করে সত্বে কুক করে নিন। এখন চিকেন টা নামিয়ে মাশরুমগুলো একই প্যানে আরেকটু অলিভ অয়েল নিয়ে তাতে রসুন কুচি, চিলি ফ্লেক্স, লবণ, গোল মরিচ গুড়া আর সয়া সস দিয়ে স্যতে করে নিন।
এখন একে একে বয়েল করে রাখা ব্রোকলি আর সুইট কর্ণ, স্যতে করে রাখা চিকেন আর স্যতে করে রাখা মাশরুম একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশানোর সময় চাইলে পছন্দমতো কোনো সস বা ড্রেসিং-ও ব্যাবহার করতে পারেন।
সবকিছু একসাথে মিশিয়ে নেয়ার পর তৈরি হয়ে গেলো সুপার ইজি আর সুপার হেলদি চিকেন মাশরুম।
প্রতিদিনের ইফতারে এই রেসিপিগুলো অ্যাড করতে পারেন। আপনার ইফতার যেমন আরো টেস্টি হবে তেমনি হয়ে যাবে আরো হেলদি। তাই এবার হেলদি রেসিপি ফলো করে ইফতার তৈরি করুন আর সারাদিন পর খাবার খান স্বাস্থ্যের কোনো দুশ্চিন্তা ছাড়াই।
লিখেছেন –
রাবেয়া চৌধুরী পিয়া