Skin Care

কেমন হবে ঈদের দিনের সাজ 

পুরো একমাস রোজার পর আসে ঈদ আর ঈদের এই একদিনকে ঘিরে আমাদের জল্পনা-কল্পনার শেষ থাকেনা। শুধু ঈদের দিনই না আসলে ঈদের পর বেশ কয়েকদিন ধরেই চলতে থাকে ঈদের সেলিব্রেশন। আর চলবে না-ই বা কেনো কারণ, সবচেয়ে বড় আর আনন্দের দিনই তো ঈদের দিন। তাই ঈদের শপিং থেকে শুরু করে ঈদের দিনের রান্না, ঘুরতে যাওয়া সবকিছুরই প্ল্যানিং শুরু হয়ে যায় অনেকদিন আগে থেকেই।

 

এবারের ঈদ যেহেতু এপ্রিল মাসে হতে যাচ্ছে তাই বলা বাহুল্যই এবার ঈদের দিন বেশ গরম থাকার সম্ভাবনা রয়েছে। আর ঈদ পুরো গ্রীষ্মকালে হওয়ায় গরম থাকাটাই স্বাভাবিক তাই এবারের ঈদে ড্রেসের কালারে প্রাধান্য পাবে সবধরনের হালকা কালার। যেমন – সাদা, অফ-হোয়াইট, ল্যাভেন্ডার, বেবি পিঙ্ক, লাইট গ্রিন বা ব্লু ইত্যাদি। 

 

ঈদের দিনে আমাদের একেক বেলায় সাজও হয় একেক রকম। যেমন – ঈদের দিন সকাল টা বাসায়ই থাকা হয় মোটামুটি সবারই তাই এই বেলায় সাজও হয় একদম হালকা। সকালে হয়তো দেখা যায় নতুন জামা পড়ে হালকা কম্প্যাক্ট, কাজল আর লিপস্টিক দিয়েই অনেকে সেরে ফেলেন সকালের সাজ টা। তারপর আসে দুপুর আর এই দুপুরের সাজ নিয়েই অনেকে কনফিউজড থাকে যে দুপুরে কিভাবে সাজবে বা কি ড্রেস পড়বে। ঈদের দুপুরে দেখা যায় অনেকেরই হয়তো দাওয়াত থাকে। আর দাওয়াত না থাকলেও বাসায় গেস্ট আসে বা ফ্যামিলির সাথে একসাথে ঈদ স্পেশাল লাঞ্চের জন্য রেডি হওয়া হয়। তাই আজকে বলবো কেমন হতে পারে বা হওয়া উচিত ঈদের দিনের বেলার সাজ।

 

ঈদের দিনের বেলা বা দুপুরের দিকের সাজ হবে একটু সিম্পল আর গর্জিয়াসের মিশেলে। মানে না হবে রাতের পার্টির মতো একদম জমকালো আবার না হবে একদম ভোরবেলার মতো সাদামাটা। এই সময় অনেকেই একটু হেভি সাজে কারণ দুপুরে বের না হলেও বিকেলে ঘুরতে বের হওয়া তো হয়ই তাই একেবারে রেডি হয় অনেকেই।

 

দিনে যদি বাইরে দাওয়াত থাকে বা বাসায় মেহমান আসে তাহলে বেছে নিতে পারেন সুতির মধ্যে একটু হেভি কাজ করা ড্রেস। এবার যেহেতু গরমে ঈদ তাই সুতির অনেক ভালো ভালো কালেকশন এসেছে মার্কেটে। দেশীয় বুটিকস বা ইন্ডিয়ান বা পাকিস্তানি যেকোনো ধরনের ড্রেসেই কটন ফেব্রিকের ব্যাবহার এবার বহুল। অনেক ডিজাইনার আবার কটন ড্রেসকে পার্টি লুক দিতে অরগাঞ্জা ব্যাবহার করেছেন ওড়নার জন্য। তো এরকমই একটি ড্রেস বেছে নিন দিনের বেলার জন্য।

 

এবার আসা যাক মেকাপে। দিনের বেলা মেকাপ হবে লাইট কিন্তু গরজিয়াস। একটু গরজিয়াস কারণ যাতে এই মেকওভারে চাইলে বাইরে ঘুরতেও যেতে পারেন। তাই আজকে আপনাদের জন্য পুরো ঈদের দিনের মেকাপ কেমন করতে পারেন তা নিয়ে বিস্তারিত তুলে ধরবো। আর আজকের লুকের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্র্যান্ডের মেকাপ দিয়েই লুক সাজেস্ট করবো। আর তা হলো ফ্লোরমার। একটা ব্র্যান্ডেই যখন সব পাওয়া যায় তাই কোন ব্র্যান্ডের কি কিনবেন কনফিউজড না হয়ে এক ব্র্যান্ড থেকেই নিয়ে ফেলতে পারেন আপনার ঈদ লুকের যাবতীয় সব প্রডাক্ট।

 

মেকআপের জন্য প্রথমেই মুখ ভালো করে কিনজার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর শুরু করতে হবে মেকাপের প্রথম স্টেপ। প্রথমেই ভালো একটা ময়েশ্চারাইজার দিয়ে নিতে হবে, যেনো স্কিন হাইড্রেটেড থাকে। এরপর প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। প্রাইমারের জন্য ব্যাবহার করুন ফ্লোরমার ইলুমিনেটিং প্রাইমার। এটি আপনার পোরস গুলোকে ব্লার করে স্কিনে মযাআপের জন্য বেইজ তৈরি করবে আর স্কিনে দিতে এক্সট্রা হাইড্রেশন যাতে আপনার মেকাপ কেইকি হয়ে যাবেনা। এরপর আপনার স্কিনে যদি স্পট বা ব্লেমিশেস থাকে তাহলে ফ্লোরমার কালার কারেক্টর ক্রিম দিয়ে নিতে হবে। এরপর অ্যাপ্লাই করুন ফাউন্ডেশন। এর জন্য একটা ফুল কভারেজ ফাউন্ডেশন নিয়ে নিন কারণ যেহেতু মেকাপ টা হবে সিম্পলের মধ্যে গর্জিয়াস। ফ্লোরমার পারফেক্ট কভারেজ ফাউন্ডেশনটি হবে এর জন্য বেস্ট। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেলে নিন ফ্লোরমার স্টে পারফেক্ট কন্সিলার। এটা ফ্লোরমারের ওয়ান অব দ্য বেস্ট কন্সিলার কারণ এটি যেমন হাইড্রেটিং তেমনি ইজি টু ব্লেন্ড। চোখের নিচে আর স্পট এরিয়াগুলোতে আর হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিন কন্সিলার। এরপর ফ্লোরমার লুজ পাউডার বা ফ্লোরমার কম্প্যাক্ট পাউডার আপনার পছন্দ মতো যেকোনো একটি দিয়ে ফেইসটা সেট করে নিন। এরপর চলে যান কনট্যুরিং বা ব্রোঞ্জিং-এ। ফ্লোরমার ব্রোঞ্জিং পাউডার ব্যাবহার করুন এই স্টেপের জন্য আর নিজের ফেইসের ধরণ অনুযায়ী কনট্যুরিং বা ব্রোঞ্জিং যেটি প্রয়োজনীয় স্টেপ তা করে নিন। এখন অ্যাপ্লাই করুন ব্লাশ। যেহেতু দিনের বেলার সাজ তাই এই সময় একটু পিঙ্ক জাতীয় কালারের ব্লাশ অ্যাপ্লাই করা বেটার। ফ্লোরমার ব্লাশ থেকে রোজ পিঙ্ক শেইডটি ব্যাবহার করতে পারেন এই ক্ষেত্রে। এছাড়াও ফ্লোরমারের আরো ব্লাশ শেইডস রয়েছে তা থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দ মতো শেইড। ব্লাশ অ্যাপ্লাইয়ের পর অ্যাপ্লাই করতে হবে হাইলাইটার। ফ্লোরমারের লিকুইড এবং পাউডার দুই ধরনের হাইলাইটারই রয়েছে। আপনার যেটা অ্যাপ্লাই করতে সুবিধা মনে হয় সেই অনুযায়ী বেছে নিতে পারেন। তবে বর্তমানে যেহেতু লিকুইড হাইলাইটারের ট্রেন্ড তাই লিকুইড হাইলাইটার বেছে নিতে পারেন অনায়াসে। আর শেইড হিসেবে নিতে পারেন সানসেট গ্লো শেইডটি। এই শেইডটি সাজেস্ট করলাম কারণ এটি যেকোনো স্কিন টোনেই মানিয়ে যায় খুব সুন্দর ভাবে। এখন চিক বোন, নোস ব্রিজে হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেলে ফ্লোরমার অল ডে ফিক্স সেটিংস স্প্রে দিয়ে বেইস মেকাপ সেট করে নিন।

 

বেইস মেকাপের পর এবার আই মেকাপের পালা। একটা লুক কতোটা গরজিয়াস বা কতোটা ন্যাচারাল দেখাবে তার অনেকটাই নির্ভর করে আই মেকাপের উপর। তাই আপনি গরজিয়াস লুক চাইলে আই মেকাপ হবে বোল্ড বা গ্লিটারি আর ন্যাচারাল লুক চাইলে আই মেকাপ হবে হালকা ধাঁচের। 

আই মেকাপের জন্য প্রথমেই আই লিডে একটু কন্সিলার দিয়ে বেইস সেট করে নিন। একপর ফ্লোরমার সানসেট আইশ্যাডো প্যালেটটি নিয়ে তা থেকে একদম হালকা কোনো শেইড ব্যাবহার করুন ট্রানজিশন শেইড হিসেবে। এরপর সেইম প্যালেট থেকে আপনার ড্রেসের কালারের সাথে মানায় এইরকম শেইড নিয়ে ব্লেন্ড করে করে দিন পুরো আইলিডে। এবার ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়ে নিন। আই লিডে অ্যাপ্লাই করা শেইডটা দিয়েই চোখের নিচের ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু দিনের বেলার সাজ তাই আই মেকাপে কোনো গ্লিটার বা শিমার অ্যাপ্লাই না করাই ভালো। এখন পছন্দমতো মোটা বা চিকন করে আই লাইনার দিয়ে নিন। এর জন্য ফ্লোরমার ডিপ লাইনার ব্যাবহার করতে পারেন। যারা লিকুইড আই লাইনার ব্যাবহার করতে পারেননা ভালো মতো তারা চাইলে ফ্লোরমার মিড নাইট ম্যাট আই লাইনার টাও ব্যাবহার করতে পারেন কারণ, এটি পেন টাইপ আই লাইনার। এবার চোখের নিচে ওয়াটার লাইনে ফ্লোরমার ন্যুড কাজল দিয়ে নিন যাতে চোখ টা আরো ডিফাইন্ড লাগে দেখতে। এরপর আসে মাসকারা দেয়ার পালা। ফ্লোরমারের অনেক ধরনের মাসকারা আছে। আপনার আইল্যাশ অনুযায়ী সিলেক্ট করতে পারেন পছন্দের মাসকারাটি। মাসকারার জন্য ফ্লোরমার বিগ এন্ড বোল্ড লেন্দেনিং মাসকারাটি সিলেক্ট করতে পারেন এই লুকের জন্য। এতে ল্যাশ গুলো বড় দেখাবে আর সুন্দর দেখাবে। মাসকারার পর চাইলে পড়ে নিতে পারেন আইল্যাশ যাতে আপনার লুকে একটু ফেস্টিভ ভাইব আসে। সবশেষে, ফ্লোরমার সিল্কম্যাট, ফ্লোরমার কিস মি মোর বা ফ্লোরমার কালার মাস্টার লিপস্টিক থেকে একটি সুন্দর ন্যুড শেইডের লিপস্টিক বেছে নিন আপনার ড্রেসের সাথে মিলেয়ে এবং তা অ্যাপ্লাই করে নিন।

ব্যস! আপনি ঈদের দিনের জন্য একদম রেডি। এইভাবে সাজলে দেখতেও যেমন স্নিগ্ধ লাগবে তেমনি আপনার ঈদের আনন্দও হবে আরো বেশি। 

তাই এবারের ঈদ লুক হোক ফ্লোরমারের মেকআপ প্রডাক্টের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *